জুয়ার প্রতিবাদে প্রবাসীর ওপর হামলা, বাড়ি ভাঙচুর পটিয়ায়
চট্টগ্রামের পটিয়া উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় এক সৌদি প্রবাসীর ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মারধর করার পাশাপাশি তার বাড়িঘরেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এমদাদুল হক ফয়সাল (২৭) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় একজন সৌদি প্রবাসী। তিনি অভিযোগ করে জানান, এলাকার সাইফু নামের এক ব্যক্তি নিয়মিত জুয়া খেলতেন। এর প্রতিবাদ করায় সাইফু ও তার লোকজন মঙ্গলবার রাতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ফয়সালকে মারধর করে এবং বাড়ির গেট ভেঙে দেয়। এ ঘটনায় বুধবার ফয়সালের বড় ভাই এনামুল হক বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অবশ্য ঘটনার পর অভিযুক্ত পক্ষও থানায় একটি পাল্টা অভিযোগ দিয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযুক্ত সাইফুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি; তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
শ্রীলঙ্কার বাজারে আলু-পেঁয়াজ রপ্তানির স্বপ্ন দেখছে বাংলাদেশ
লংমার্চে কি গ্যাস-বিদ্যুতের সংকট মেটে? সংসদে তারেক রহমানের প্রশ্ন
পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ রুমিন ফারহানার
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ যেন আওয়ামী…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার স্বাভাবিক যান…

আরও পড়ুন

জুয়ার প্রতিবাদে প্রবাসীর ওপর হামলা, বাড়ি ভাঙচুর পটিয়ায়
চট্টগ্রামের পটিয়া উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় এক সৌদি প্রবাসীর ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মারধর করার পাশাপাশি তার বাড়িঘরেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এমদাদুল হক ফয়সাল (২৭) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় একজন সৌদি প্রবাসী। তিনি অভিযোগ করে জানান, এলাকার সাইফু নামের এক ব্যক্তি নিয়মিত জুয়া খেলতেন। এর প্রতিবাদ করায় সাইফু ও তার লোকজন মঙ্গলবার রাতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ফয়সালকে মারধর করে এবং বাড়ির গেট ভেঙে দেয়। এ ঘটনায় বুধবার ফয়সালের বড় ভাই এনামুল হক বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অবশ্য ঘটনার পর অভিযুক্ত পক্ষও থানায় একটি পাল্টা অভিযোগ দিয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযুক্ত সাইফুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি; তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
শ্রীলঙ্কার বাজারে আলু-পেঁয়াজ রপ্তানির স্বপ্ন দেখছে বাংলাদেশ
লংমার্চে কি গ্যাস-বিদ্যুতের সংকট মেটে? সংসদে তারেক রহমানের…
পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ…
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার…