চার বিভাগে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার আভাস

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ১১:২৯ এএম
চার বিভাগে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার আভাস

মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থা বিরাজ করছে। এ কারণে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হাতিয়ায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...