আইজিপির আদেশে সিআইডি ও ট্যুরিস্ট পুলিশসহ ছয় কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুইজন সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানা যায়, পুলিশ সদর দপ্তরের শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং র্যাবের এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
এদিকে, খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বদলিকৃত সব কর্মকর্তাকে আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝে দিতে হবে। নির্ধারিত সময়ের পর তাদের অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আইজিপির আদেশে সিআইডি ও ট্যুরিস্ট পুলিশসহ ছয় কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুইজন সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানা যায়, পুলিশ সদর দপ্তরের শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং র্যাবের এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
এদিকে, খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বদলিকৃত সব কর্মকর্তাকে আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝে দিতে হবে। নির্ধারিত সময়ের পর তাদের অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…