বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে প্রান্তিক কণ্ঠস্বরের গোল প্রেডিকশনে বিজয়ী ১০ জন

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৬:০৪ এএম
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে প্রান্তিক কণ্ঠস্বরের গোল প্রেডিকশনে বিজয়ী ১০ জন

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আয়োজিত গোল প্রেডিকশন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন।

এই প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময়ে মোট ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। এর মধ্যে যারা সঠিকভাবে ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা উল্লেখ করেছিলেন তাদের সংখ্যা ছিল ৯৬ জন। এই ৯৬ জন সঠিক অনুমানকারীর মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্ত ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ীদের জন্য স্মার্টফোন, স্মার্ট টিভি, ইলেকট্রিক ওভেন এবং স্মার্টওয়াচসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও জানান, ভবিষ্যতে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...