জেমিসন মাতৃসদন হাসপাতাল হবে দেশের মডেল: শামীম

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৪:৩৩ এএম
জেমিসন মাতৃসদন হাসপাতাল হবে দেশের মডেল: শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম জানিয়েছেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হচ্ছে। একইসাথে চিকিৎসা সেবায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান শামীম বলেন, বর্তমান পরিচালনা কমিটির ধারাবাহিক প্রচেষ্টায় হাসপাতালটি আবার গতি পেয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বেদখল থাকা প্রায় ১২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করতে পারা এই হাসপাতালের জন্য একটি বড় সাফল্য, যা এর আর্থিক ভিত্তি শক্ত করেছে।

হাসপাতালের উন্নয়ন ও সেবার মান তদারকি করতে তিনি ঘোষণা দেন যে, প্রতি সপ্তাহে অন্তত দুই দিন তিনি সরাসরি হাসপাতালে এসে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অবহেলাজনিত কোনো কারণে যদি মা বা কোনো রোগীর ক্ষতি হয়, তবে তা মেনে নেওয়া হবে না। রোগীদের প্রতি মানবিক আচরণ ও সর্বোচ্চ আন্তরিকতা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...