স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে আসছে ন্যাশনাল হেলথ কার্ড

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৩:৩৭ এএম
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে আসছে ন্যাশনাল হেলথ কার্ড

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী—সব জায়গায় সমান মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শীঘ্রই ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যা দেশের যেকোনো স্থান থেকেই চিকিৎসকরা দ্রুত দেখতে পাবেন। বুধবার চীনের শি’আনে একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্যকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

‘ডিজিটাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন ফর হেলথ – টুওয়ার্ডস অ্যা নিউ কো-অপারেটিভ ইকোসিস্টেম এলং দ্য সিল্ক রোড’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এই কার্ড বাস্তবায়িত হবে। এর ফলে চিকিৎসকরা রোগীর ইতিহাস জেনে আরও সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। শহরের আধুনিক হাসপাতালের মতো গ্রামের মানুষও যেন একই মানের সেবা পান, সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মন্ত্রী আরও জানান, মানুষের কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে একটি মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করা হচ্ছে। স্বাস্থ্য তথ্যের গোপনীয়তা রক্ষায় শক্তিশালী ডেটা প্রটেকশন ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বাংলাদেশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...