দুদকের নথি হাতে দুবাই, সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে চূড়ান্ত প্রস্তুতি
দুর্নীতির মামলায় জড়িত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুবাই পুলিশের উত্থাপিত প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই এসব কাগজপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
গত ১২ জুন ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদকে আটক করা হয়। এরপর ১৬ জুন এনসিবির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদের মামলার নথি ও গ্রেফতারি পরোয়ানা পাঠায় দুদক। প্রায় এক মাস পর দুবাই পুলিশ প্রত্যর্পণে নীতিগত সম্মতি জানালেও মামলার প্রকৃতি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়।

দুবাই কর্তৃপক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে এখন বিস্তারিত জবাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা পর্যালোচনা করে পরবর্তী প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করবে দুবাই।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
দুদকের নথি হাতে দুবাই, সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে চূড়ান্ত প্রস্তুতি
দুর্নীতির মামলায় জড়িত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুবাই পুলিশের উত্থাপিত প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই এসব কাগজপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
গত ১২ জুন ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদকে আটক করা হয়। এরপর ১৬ জুন এনসিবির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদের মামলার নথি ও গ্রেফতারি পরোয়ানা পাঠায় দুদক। প্রায় এক মাস পর দুবাই পুলিশ প্রত্যর্পণে নীতিগত সম্মতি জানালেও মামলার প্রকৃতি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়।

দুবাই কর্তৃপক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে এখন বিস্তারিত জবাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা পর্যালোচনা করে পরবর্তী প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করবে দুবাই।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…