মাকে দেখে ফেরার পথে যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী
শরীয়তপুরের গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবুল কাসেম (৬০) নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি সোয়াত জানান, তার দাদা আবুল কাসেম মঙ্গলবার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার নিজ বাসায় ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং স্থানীয়ভাবে রড ও সিমেন্টের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নিয়ে আসা সাদিয়া আক্তার বলেন, বিকেলে বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বের হলে তারা ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার গ্রেফতার
দীর্ঘ ৫০ দিনের অপেক্ষার অবসান, বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি
চূড়ান্ত সুপারিশ: সংসদে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই চলবে রাষ্ট্র: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
শাহজালালে আকস্মিক বিমানমন্ত্রী: লাগেজ দ্রুত পেতে যাত্রীর অপেক্ষা কমানোর নির্দেশ

আরও পড়ুন

মাকে দেখে ফেরার পথে যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী
শরীয়তপুরের গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবুল কাসেম (৬০) নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি সোয়াত জানান, তার দাদা আবুল কাসেম মঙ্গলবার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার নিজ বাসায় ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং স্থানীয়ভাবে রড ও সিমেন্টের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নিয়ে আসা সাদিয়া আক্তার বলেন, বিকেলে বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বের হলে তারা ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার…
দীর্ঘ ৫০ দিনের অপেক্ষার অবসান, বিপিসির চেয়ারম্যান ড.…
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের…
চূড়ান্ত সুপারিশ: সংসদে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল…
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই চলবে রাষ্ট্র: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
শাহজালালে আকস্মিক বিমানমন্ত্রী: লাগেজ দ্রুত পেতে যাত্রীর অপেক্ষা…