ডব্লিউএফপি প্রতিনিধির সাথে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৫:৪৮ এএম
ডব্লিউএফপি প্রতিনিধির সাথে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, শিক্ষা ও পুষ্টি সেবা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও দুই পক্ষ কথা বলেন।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকার দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি প্রদান করে উদ্যোক্তা হতে সহযোগিতা করছে। এমসিবিপি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী যা ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টরের প্রশংসা অর্জন করে।

ডব্লিউএফপির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, মিড ডে মিল কর্মসূচি সারা দেশের সব উপজেলায় পৌঁছে দিতে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করতে সুষম খাদ্য নির্বাচনের বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...