শেকৃবিতে আন্দোলন স্থগিত, শিক্ষার্থীদের ১৪ দিনের আল্টিমেটাম
দাবি আদায়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে ক্লাস ও পরীক্ষায় ফিরছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের সামনে থেকে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরতরা। এর আগে তারা উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে ৪৭তম বিসিএসের ফলাফল সংক্রান্ত জটিলতা দূর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে বাকি চার দফা দাবি মেলার জন্য প্রশাসনের কাছে ১৪ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA)-এর আনুষ্ঠানিক অনুমোদন, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, ৫১তম বিসিএসে পৃথক কোড ও সিলেবাস প্রণয়ন এবং বিএলআরআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করা।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত ১৪ কার্যদিবসের মধ্যে দাবিগুলোর লিখিত ও দৃশ্যমান অগ্রগতি হলে তারা আন্দোলন স্থগিত রাখবেন। তবে সময়ের মধ্যে সমাধান না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

শেকৃবিতে আন্দোলন স্থগিত, শিক্ষার্থীদের ১৪ দিনের আল্টিমেটাম
দাবি আদায়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে ক্লাস ও পরীক্ষায় ফিরছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের সামনে থেকে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরতরা। এর আগে তারা উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে ৪৭তম বিসিএসের ফলাফল সংক্রান্ত জটিলতা দূর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে বাকি চার দফা দাবি মেলার জন্য প্রশাসনের কাছে ১৪ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA)-এর আনুষ্ঠানিক অনুমোদন, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, ৫১তম বিসিএসে পৃথক কোড ও সিলেবাস প্রণয়ন এবং বিএলআরআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করা।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত ১৪ কার্যদিবসের মধ্যে দাবিগুলোর লিখিত ও দৃশ্যমান অগ্রগতি হলে তারা আন্দোলন স্থগিত রাখবেন। তবে সময়ের মধ্যে সমাধান না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…