দুর্যোগে মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরের পূর্ব বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় ৪০০ দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তিনি। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সহায়তা কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেয়র জানান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। তাই সবার আগে মাথা গোঁজার ঠাঁইটুকু ফিরিয়ে দেওয়াটাই জরুরি। ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিটি ওয়ার্ডে তালিকা তৈরি করে ধাপে ধাপে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে জলাবদ্ধতা দূর করতে এবং নাগরিক সেবার মান উন্নত করতেও কাজ করছে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণ করা হবে। মানুষের জীবন ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
দুর্যোগে মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরের পূর্ব বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় ৪০০ দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তিনি। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সহায়তা কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেয়র জানান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। তাই সবার আগে মাথা গোঁজার ঠাঁইটুকু ফিরিয়ে দেওয়াটাই জরুরি। ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিটি ওয়ার্ডে তালিকা তৈরি করে ধাপে ধাপে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে জলাবদ্ধতা দূর করতে এবং নাগরিক সেবার মান উন্নত করতেও কাজ করছে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণ করা হবে। মানুষের জীবন ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…