সামরিক সহযোগিতা জোরদারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৩:৩৪ পিএম
সামরিক সহযোগিতা জোরদারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠককালে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এই সম্পর্ক আরও জোরদার করার পথ খতিয়ে দেখেন। বিশেষ করে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়, নৌ-জাহাজ নির্মাণ, যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও একমত হন তারা। বৈঠক শেষে দুই পক্ষই আশা প্রকাশ করেন যে, যৌথ উদ্যোগের মাধ্যমে আগামীতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...