আগামী ৪৮ ঘণ্টায় ১৫ জেলার নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৪:০৮ এএম
আগামী ৪৮ ঘণ্টায় ১৫ জেলার নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন নদী অববাহিকায় উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার এক পূর্বাভাসে জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলগুলোতে হঠাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে। একইসাথে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী এবং সারিগোয়াইন, যাদুকাটা নদীগুলোর অবস্থাও মনিটর করা হচ্ছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার দিকে ধাবমান।

মধ্যাঞ্চলের প্রধান নদী ব্রহ্মপুত্র-যমুনা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু অংশে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এছাড়া নওগাঁ ও নাটোরের আত্রাই ও ছোট যমুনা নদীও সতর্কসীমায় প্রবাহিত হওয়ায় ওই এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...