হজ ২০২৭: ব্যয় বৃদ্ধি রোধে সংরক্ষিত আবাসন ১ শতাংশে রাখার অনুরোধ

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ২:২৬ এএম
হজ ২০২৭: ব্যয় বৃদ্ধি রোধে সংরক্ষিত আবাসন ১ শতাংশে রাখার অনুরোধ

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় বৃদ্ধি রোধে সংরক্ষিত বা ব্যাকআপ আবাসনের হার ১ শতাংশে বহাল রাখতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

জানা গেছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আসন্ন মৌসুমে এই কোটা ২ শতাংশ নির্ধারণ করলে তা হজের সার্বিক খরচ বাড়িয়ে দেবে। তাই গতবারের মতো ১ শতাংশে সীমিত রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন ধর্মমন্ত্রী। এ বিষয়ে রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো একটি আধা-সরকারি পত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সৌদি রাষ্ট্রদূত এবং তা সুপারিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। এছাড়া চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন তিনি।

মন্ত্রণালয়ের প্রেরিত পত্রে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখার পাশাপাশি মিনা ও আরাফাতের সার্ভিস প্যাকেজ ‘ডি’ এর মূল্যমানের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩ এর সেবার মূল্য নির্ধারণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সম্পর্কিত যেকোনো বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...