দেশের ১৫ জেলায় নদী তীরের নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ২:০৩ এএম
দেশের ১৫ জেলায় নদী তীরের নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা

আগামী এক থেকে দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন নদী অববাহিকায় সৃষ্ট পানি বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সোমবার (২০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলগুলো আকস্মিক বন্যার কবলে পড়তে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা এবং সারিগোয়াইন-যাদুকাটা নদীর পানি সমতল বেড়ে যাওয়ায় সেখানকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একইসাথে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীসমূহের অবস্থারও অবনতি হতে পারে।

মধ্যাঞ্চলের প্রধান নদী ব্রহ্মপুত্র ও যমুনা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু অংশ দিয়ে সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে পারে। এছাড়া নওগাঁ ও নাটোরের আত্রাই ও ছোট যমুনা নদীও সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে এসব এলাকার বাসিন্দাদের সতর্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...