ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমান হলেন দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১:০৮ এএম
ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমান হলেন দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার

প্রবীণ সাংবাদিক মো. সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে। তবে শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সাইদুর রহমান দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত আছেন এবং বর্তমানে পত্রিকাটির ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩-২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতির দায়িত্বও সামলেছেন।

সাতক্ষীরার কলারোয়ার এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ ব্যাচের শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...