গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১১:৩৯ পিএম
গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যেকোনো মূল্যে গ্রামের মানুষকে সহজে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করতে হবে এবং সরকারি হাসপাতালকেই মানুষের প্রধান ভরসাস্থলে পরিণত করতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। ইতিহাসের প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এভাবে সরাসরি মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে এসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এ সময় তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন এবং সরকারি হাসপাতালে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সবাই যেন সেবা পান সেটি নিশ্চিত করতে বলেন।

কিডনি রোগীদের চিকিৎসার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, জেলা পর্যায়ে বর্তমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো ৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে সারা দেশের উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...