অনুপস্থিতির দায়ে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত সোমবার (২০ জুলাই) এই আদেশ জারি করা হয়।
২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন কর্মস্থলে যোগদান করেননি। ডিএমপির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর থেকেই তিনি অন্যত্র অবস্থান করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
এর আগে তাকে বিভাগীয় মামলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তিনি কোনো জবাব দাখিল করেননি। তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় এবং পরবর্তী নোটিশেও তিনি নীরব থাকায় পিএসসির মতামত নিয়ে চূড়ান্ত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবা গুম, মা হারানো রিফাদের এসএসসির বই পাঠালেন প্রধানমন্ত্রী
ন’বছরের ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে পটিয়ায় মাদরাসা শিক্ষক আটক
পাঁচ থেকে সাত দিনেই ঘুচবে গ্যাস সংকট: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে একদিনেই গ্রেফতার ৯১
ফেসবুকে ‘বিদ্যুৎ বিল কমানোর’ চমক: নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি
বাবা-মা হারানো এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

অনুপস্থিতির দায়ে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত সোমবার (২০ জুলাই) এই আদেশ জারি করা হয়।
২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন কর্মস্থলে যোগদান করেননি। ডিএমপির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর থেকেই তিনি অন্যত্র অবস্থান করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
এর আগে তাকে বিভাগীয় মামলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তিনি কোনো জবাব দাখিল করেননি। তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় এবং পরবর্তী নোটিশেও তিনি নীরব থাকায় পিএসসির মতামত নিয়ে চূড়ান্ত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবা গুম, মা হারানো রিফাদের এসএসসির বই পাঠালেন…
ন’বছরের ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে পটিয়ায় মাদরাসা শিক্ষক…
পাঁচ থেকে সাত দিনেই ঘুচবে গ্যাস সংকট: প্রধানমন্ত্রী…
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে একদিনেই গ্রেফতার ৯১
ফেসবুকে ‘বিদ্যুৎ বিল কমানোর’ চমক: নেই কোনো বৈজ্ঞানিক…
বাবা-মা হারানো এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন…