বিশ্বকাপ ফাইনালে মজেছে ঢাবি ক্যাম্পাস, গভীর রাতেও টিএসসিতে হাজারো দর্শকের ভিড়
রোববার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিণত হয়েছে এক উৎসবমুখর প্রাঙ্গণে। টিএসসি, রাজু ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে হাজার হাজার দর্শকের ঢল নামে। রাত বাড়ার সাথে সাথে দর্শকদের উপস্থিতি আরও বেড়ে যায়, যেন তা কোনো উৎসবের রাত।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত বড় পর্দার সামনে বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়েই খেলা উপভোগ করতে দেখা যায়। দর্শকদের মধ্যে ছিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন, তাদের অনেকে প্রিয় দলের জার্সি, পতাকা ও মুখে দলের রং নিয়ে সমর্থন জানাতে থাকেন। খেলা শুরুর আগেই টিএসসির উন্মুক্ত প্রাঙ্গণ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে।
খেলা দেখতে আসা ইমরুল হাসান জানান, বিশাল পর্দায় হাজারো মানুষের সঙ্গে ফাইনাল দেখার অনুভূতিই আলাদা। তাই বাসায় না থেকে বন্ধুদের নিয়ে তিনি টিএসসিতে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রাত গভীর হলেও মানুষের উত্তেজনা একটুও কমেনি; খেলার প্রতিটি আক্রমণে টিএসসি প্রাঙ্গণ চিৎকারে মুখর হয়ে ওঠে।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে মজেছে ঢাবি ক্যাম্পাস, গভীর রাতেও টিএসসিতে হাজারো দর্শকের ভিড়
রোববার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিণত হয়েছে এক উৎসবমুখর প্রাঙ্গণে। টিএসসি, রাজু ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে হাজার হাজার দর্শকের ঢল নামে। রাত বাড়ার সাথে সাথে দর্শকদের উপস্থিতি আরও বেড়ে যায়, যেন তা কোনো উৎসবের রাত।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত বড় পর্দার সামনে বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়েই খেলা উপভোগ করতে দেখা যায়। দর্শকদের মধ্যে ছিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন, তাদের অনেকে প্রিয় দলের জার্সি, পতাকা ও মুখে দলের রং নিয়ে সমর্থন জানাতে থাকেন। খেলা শুরুর আগেই টিএসসির উন্মুক্ত প্রাঙ্গণ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে।
খেলা দেখতে আসা ইমরুল হাসান জানান, বিশাল পর্দায় হাজারো মানুষের সঙ্গে ফাইনাল দেখার অনুভূতিই আলাদা। তাই বাসায় না থেকে বন্ধুদের নিয়ে তিনি টিএসসিতে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রাত গভীর হলেও মানুষের উত্তেজনা একটুও কমেনি; খেলার প্রতিটি আক্রমণে টিএসসি প্রাঙ্গণ চিৎকারে মুখর হয়ে ওঠে।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…