জুলাই বিপ্লব জবরদখলের চেষ্টা চালিয়েছিল বিদেশি শক্তি, দাবি নুরুল হক নুরের

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ২:৪০ এএম
জুলাই বিপ্লব জবরদখলের চেষ্টা চালিয়েছিল বিদেশি শক্তি, দাবি নুরুল হক নুরের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মরিয়া চেষ্টা চালিয়েছিল কিছু বিদেশি শক্তি। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার সফলতার মুখে একটি বিশেষ মহল ছাত্র নেতৃত্বকে দূতাবাসে রেখে যোগাযোগ করে এবং সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর জানান, আন্দোলনের সময় তাকে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা ও সংস্থার পক্ষ থেকে নানা ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পরও নিজেদের স্বার্থ হাসিলে ও প্রভাব বিস্তারে তৎপর রয়েছে এই বিদেশি চক্রটি। এমনকি শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পছন্দের লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জামায়াতে ইসলামীর উত্থান এক বড় হুমকি। তিনি মনে করেন, আওয়ামী লীগ এখন ইতিহাসের অংশ এবং তাদের রাজনৈতিক অস্তিত্ব শেষ। তবে তারা যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সরকারের প্রতি কঠোর নজরদারি ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই নেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...