যমুনায় শরিক দলদের সাথে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের সাক্ষাৎ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এবার যুগপৎ আন্দোলনের শরিক ও জোট নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার ২০ জুলাই, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কোন কোন দল উপস্থিত থাকছে বা নির্দিষ্ট আলোচ্যসূচি কী থাকবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি।
রাজনৈতিক মহলের ধারণা, এই সাক্ষাৎ কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জোটের অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যতের রাজনৈতিক কৌশল ঠিক করার কৌশলগত পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা গেছে, সরকার গঠনের পর শরিক দলগুলোর মধ্যে মাত্র দুই জন নেতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও বাকিদের অনেকেই সরকার বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের প্রত্যাশিত প্রতিনিধিত্ব এখনো পাননি। ফলে এই বৈঠকে শরিকদের অসন্তোষ লাঘবের পথ কতটা সুগম হয় তা নিয়ে রয়েছে রাজনৈতিক আলোচনা।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

যমুনায় শরিক দলদের সাথে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের সাক্ষাৎ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এবার যুগপৎ আন্দোলনের শরিক ও জোট নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার ২০ জুলাই, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কোন কোন দল উপস্থিত থাকছে বা নির্দিষ্ট আলোচ্যসূচি কী থাকবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি।
রাজনৈতিক মহলের ধারণা, এই সাক্ষাৎ কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জোটের অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যতের রাজনৈতিক কৌশল ঠিক করার কৌশলগত পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা গেছে, সরকার গঠনের পর শরিক দলগুলোর মধ্যে মাত্র দুই জন নেতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও বাকিদের অনেকেই সরকার বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের প্রত্যাশিত প্রতিনিধিত্ব এখনো পাননি। ফলে এই বৈঠকে শরিকদের অসন্তোষ লাঘবের পথ কতটা সুগম হয় তা নিয়ে রয়েছে রাজনৈতিক আলোচনা।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…