মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গাঁজাসহ আটক ১
রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে রোববার (১৯ জুলাই) অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
অভিযানকালে স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আইন অমান্য করায় সাতটি পৃথক মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কাজীপাড়া স্টেশনের এ-গেটের সিঁড়ি থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরটি পুলিশ, ডিএমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই অভিযানে সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে স্টেশন এলাকা দখলমুক্ত রাখতে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত
জাবেদের ফ্ল্যাটে মিলল ১৫০০ বিলাসবহুল পণ্য, রোলেক্স ও মুক্তা উদ্ধার
শিশু আনিফার জটিল রোগের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা: জনবল ও অস্ত্রে আধুনিকায়ন
আগামী হজে অংশ নিতে ৩৫৭টি এজেন্সির অনুমতি, জানা গেল শর্তাবলী
প্রাথমিক স্তর থেকেই দক্ষ নেতৃত্ব গড়ার আহ্বান ববি হাজ্জাজের

আরও পড়ুন

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গাঁজাসহ আটক ১
রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে রোববার (১৯ জুলাই) অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
অভিযানকালে স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আইন অমান্য করায় সাতটি পৃথক মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কাজীপাড়া স্টেশনের এ-গেটের সিঁড়ি থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরটি পুলিশ, ডিএমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই অভিযানে সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে স্টেশন এলাকা দখলমুক্ত রাখতে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত
জাবেদের ফ্ল্যাটে মিলল ১৫০০ বিলাসবহুল পণ্য, রোলেক্স ও…
শিশু আনিফার জটিল রোগের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী…
সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা: জনবল ও অস্ত্রে আধুনিকায়ন
আগামী হজে অংশ নিতে ৩৫৭টি এজেন্সির অনুমতি, জানা…
প্রাথমিক স্তর থেকেই দক্ষ নেতৃত্ব গড়ার আহ্বান ববি…