চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ওআইসি, হাজার পরিবারে ত্রাণ সামগ্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ১১:১৪ পিএম
চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ওআইসি, হাজার পরিবারে ত্রাণ সামগ্রী

ঢাকায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশনের উদ্যোগে রোববার (১৯ জুলাই) চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় এক হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরের ১৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামের অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এমন দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। তিনি বলেন, ওআইসির সদস্য দেশগুলোর এই মানবিক সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং এই সহমর্মিতা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি জানান, সিটি করপোরেশন বন্যা-পরবর্তী পুনর্বাসন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা এসময় বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ওআইসি দেশগুলোর অন্যতম অঙ্গীকার। বাংলাদেশের মানুষের প্রতি এই সহায়তা সেই অঙ্গীকারেরই প্রমাণ। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ডা. শাহাদাত হোসেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...