পাহাড়ি অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সিলেটে নদীর পানি বাড়ছে

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ১০:৫১ পিএম
পাহাড়ি অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সিলেটে নদীর পানি বাড়ছে

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের সৃষ্ট পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। রোববার (১৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে চট্টগ্রামে এখনো তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং জেলার ১৫টি উপজেলা প্লাবিত হয়ে আছে।

খাগড়াছড়িতে বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং নতুন করে কোনো পাহাড়ধস না হওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে। কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হলেও ৭৪টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে এবং সেখানে নতুন করে কোনো ধসের ঘটনা ঘটেনি।

বান্দরবানের দুর্যোগ পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানা গেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি হলেও সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। অপরদিকে রাঙ্গামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং ও সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে জেলা তথ্য অফিস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...