বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে ধস, ব্যবহারকারীদের দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৪:২৪ পিএম
বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে ধস, ব্যবহারকারীদের দুর্ভোগ

সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা এখন তীব্র ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমটির সার্ভারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় কম্পিউটার বা ডেস্কটপ ভার্সন ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না। ফলে সারা বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় স্থবিরতা নেমে এসেছে। একইসাথে মেটা পরিবারের আরেক সদস্য মেসেঞ্জারেও বিঘ্ন ঘটেছে। অনলাইন নির্ভর শিক্ষা ও পেশাগত কাজকর্মে এর প্রভাব স্পষ্ট।

আন্তর্জাতিক ওয়েবসাইট ট্র্যাকারদের দাবি, ফেসবুকের ওয়েব ভার্সনে এ সমস্যা শুরু হয়েছে অন্তত ৪৫ মিনিট আগে। এছাড়া মেসেঞ্জারে ২৬ মিনিট এবং ইনস্টাগ্রামে ৩২ মিনিধরে লগইন করতে সমস্যা হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা কম্পিউটারের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছেন। তবে স্মার্টফোন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে কোনো বাধা আসেনি।

বাংলাদেশ, কানাডা, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে ইন্টারনেট নির্ভর যোগাযোগ ও দৈনন্দিন কাজে প্রভূত বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...