সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: দুই যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৩:৩৮ পিএম
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: দুই যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার

রাজধানীর সদরঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলারটি নদীতে ডুবে গেছে। এই ঘটনায় ট্রলারে থাকা দুইজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। রোববার সকালে শ্যামবাজার ঘাটের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন-১২ নামের লঞ্চটি ওই ট্রলারটিকে ধাক্কা দিলে এটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

তিনি আরও জানান, ট্রলারডুবির ঘটনায় হতাহতের পরিমাণ নিশ্চিত হওয়া না গেলেও দুইজনকে নিখোঁজ হিসেবে দেখা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...