সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা ও জব্দ কার্যক্রম
রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদালতের নির্দেশনা অনুযায়ী সংস্থাটির কর্মকর্তারা ওই ফ্ল্যাটে প্রবেশ করে জিনিসপত্রের তালিকা তৈরির কাজ শুরু করেন।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই জারি করা এক চিঠির মাধ্যমে গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ওই ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ রিসিভারের মাধ্যমে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, তিন হাজার ৭৪৭ বর্গফুটের এ-৭ এবং তিন হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ নম্বর ফ্ল্যাটটি রিসিভারের দখলে নেওয়া হচ্ছে। আদালতের আদেশে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির কাজে সহায়তার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল জনগণের গণতান্ত্রিক সংগ্রাম
রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি, ঢাকা-রোম রুটে ফ্লাইট বিলম্বিত
বৃষ্টির জেরে স্বস্তি, মাঝারি মানে ঢাকার বাতাস
রায়পুরে আলফা স্টার ফাউন্ডেশনের মাদকবিরোধী সেমিনার ও বৃক্ষ বিতরণ
চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তৃণমূলে আলোড়ন
চাচা খুনের জেরে ভাতিজা খুন? ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে দুদক, মালামালের তালিকা ও জব্দ কার্যক্রম
রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদালতের নির্দেশনা অনুযায়ী সংস্থাটির কর্মকর্তারা ওই ফ্ল্যাটে প্রবেশ করে জিনিসপত্রের তালিকা তৈরির কাজ শুরু করেন।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই জারি করা এক চিঠির মাধ্যমে গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ওই ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ রিসিভারের মাধ্যমে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, তিন হাজার ৭৪৭ বর্গফুটের এ-৭ এবং তিন হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ নম্বর ফ্ল্যাটটি রিসিভারের দখলে নেওয়া হচ্ছে। আদালতের আদেশে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির কাজে সহায়তার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল জনগণের গণতান্ত্রিক সংগ্রাম
রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি, ঢাকা-রোম রুটে ফ্লাইট বিলম্বিত
বৃষ্টির জেরে স্বস্তি, মাঝারি মানে ঢাকার বাতাস
রায়পুরে আলফা স্টার ফাউন্ডেশনের মাদকবিরোধী সেমিনার ও বৃক্ষ…
চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তৃণমূলে আলোড়ন
চাচা খুনের জেরে ভাতিজা খুন? ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রের লাশ…