সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুইজনকে নিরাপদে পাওয়া গেছে, শেষ অভিযান

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ২:৩১ পিএম
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুইজনকে নিরাপদে পাওয়া গেছে, শেষ অভিযান

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া একটি ট্রলারের যাত্রীদের মধ্যে নিখোঁজ দুইজনকে নিরাপদে পাওয়া গেছে। রোববার সকালে শ্যামবাজার ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। নিখোঁজদের সন্ধান মিলে যাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান সমাপ্ত করেছে।

পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ারদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল দুর্ঘটনায় দুইজন যাত্রী নদীতে তলিয়ে গেছেন। তবে উদ্ধারকাজ চলার সময় তাদের সঙ্গীরা জানান, ওই দুইজন আসলে দুর্ঘটনার পর অন্য পাড়ে উঠে গিয়েছিলেন। বিষয়টি না জানায় তাদের নিখোঁজ বলে প্রচার হয়। পরে তাদের নিরাপদে পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সাথে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং ট্রলারে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৮ জন সাতার কেটে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। বাকি দুইজনকে নিখোঁজ দেখানোর পর সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট অভিযান শুরু করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...