চিলেকোঠায় বাবা-ছেলেকে নির্যাতন, অর্থলোভে গ্রেফতার ৩

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ২:০৮ পিএম
চিলেকোঠায় বাবা-ছেলেকে নির্যাতন, অর্থলোভে গ্রেফতার ৩

রাজধানীর কল্যাণপুর এলাকায় একটি পুরাতন ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে রেখে নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। সবুজবাগের ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার ছেলেকে জিম্মি করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। পরে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

র্যাব সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাহফুজ ও তার ছেলে। পথে দারুস সালাম মসজিদের সামনে পানি কিনতে থামলে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের জোর করে পাশের একটি পুরনো ভবনের চিলেকোঠায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়।

র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, অপহরণকারীরা মাহফুজের ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং চেক করে টাকা না পেয়ে তার স্বজনদের ফোন করে চাঁদা আদায়ের চেষ্টা করে। এক পর্যায়ে খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা বিকাশে পাঠালে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের মোটরসাইকেল ও মোবাইল ফোন রেখে দেওয়া হয়। ঘটনার পর থেকে আত্মগোপন করে থাকা আসামিদের ১৮ জুলাই রাতে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...