ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
নরসিংদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি। তিনি জানান, এই ষড়যন্ত্র মোকাবিলায় কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস উপস্থাপন করা জরুরি, যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে।
শনিবার মনোহরদীর গাংকুলকান্দি ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ এই নীতির ওপর ভিত্তি করে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুফল এরই মধ্যে মানুষের দুয়ারে পৌঁছে গেছে।
প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। এ সময় মন্ত্রী ৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও অর্থ তুলে দেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
নরসিংদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি। তিনি জানান, এই ষড়যন্ত্র মোকাবিলায় কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস উপস্থাপন করা জরুরি, যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে।
শনিবার মনোহরদীর গাংকুলকান্দি ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ এই নীতির ওপর ভিত্তি করে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুফল এরই মধ্যে মানুষের দুয়ারে পৌঁছে গেছে।
প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। এ সময় মন্ত্রী ৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও অর্থ তুলে দেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…