আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কয়েকজন দুষ্কৃতিকারী ওই এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা গত শুক্রবার (১৭ জুলাই) রাতে আদাবর ১৩ নম্বর রোডে একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কয়েকজন দুষ্কৃতিকারী ওই এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা গত শুক্রবার (১৭ জুলাই) রাতে আদাবর ১৩ নম্বর রোডে একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…