সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু
জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় ভুগতে থাকা শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সরকারি কর্মচারী হাসপাতালে নতুন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার এই বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জানান, বিশ্বজুড়ে প্রতি ৫০০ থেকে ৬০০টি নবজাতকের মধ্যে একজন এই জটিলতা নিয়ে জন্ম নেয়। আমাদের দেশেও বছরে প্রায় পাঁচ হাজার শিশু এই সমস্যার সম্মুখীন হয়। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে একটি সফল অপারেশন শুধু শিশুটির চেহারাই নয়, তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম।
সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০১ শয্যায় রূপান্তরের কাজ এগিয়ে চলেছে বলেও জানান তিনি। এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের সব সেবা ডিজিটালাইজড করা হবে এবং বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন কল সেন্টারের উদ্বোধন করেন তিনি।
সম্পর্কিত খবর
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, দায় দেড় যুগের ভুল নীতির:…
মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় হেঁটে যাওয়া নারীর মৃত্যু
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার ত্রিবেদী
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ…

আরও পড়ুন

সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু
জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় ভুগতে থাকা শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সরকারি কর্মচারী হাসপাতালে নতুন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার এই বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জানান, বিশ্বজুড়ে প্রতি ৫০০ থেকে ৬০০টি নবজাতকের মধ্যে একজন এই জটিলতা নিয়ে জন্ম নেয়। আমাদের দেশেও বছরে প্রায় পাঁচ হাজার শিশু এই সমস্যার সম্মুখীন হয়। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে একটি সফল অপারেশন শুধু শিশুটির চেহারাই নয়, তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম।
সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০১ শয্যায় রূপান্তরের কাজ এগিয়ে চলেছে বলেও জানান তিনি। এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের সব সেবা ডিজিটালাইজড করা হবে এবং বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন কল সেন্টারের উদ্বোধন করেন তিনি।
সম্পর্কিত খবর
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, দায় দেড় যুগের…
মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় হেঁটে যাওয়া নারীর…
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার…
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের…
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০…