কেরানীগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার চুরি ও ডাকাতি মামলার ৩ আসামি
রাজধানীর কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (১৮ জুলাই) র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার একটি চুরি মামলার আসামি রানা বেপারীকে (৩০) খোলামোড়া বাজার এলাকা থেকে আটক করা হয়। গত বছরের ৫ ডিসেম্বর কবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে গ্রিল কেটে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। এতে নগদ ১২ লাখ টাকা এবং প্রায় ১৫.৫ ভরি স্বর্ণালংকার ছিল। পরে ১২ ডিসেম্বর এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
অপরদিকে, জয়পুরহাটের পাঁচবিবি থানার ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মো. মাসুদ (৪৮) ও মো. সুমন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবির ‘মণ্ডল জুয়েলার্স’-এ ৬-৭ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা নাইট গার্ডকে জিম্মি করে প্রায় ৩৫ ভরি সোনা, ১৫০ ভরি রুপা ও ৬ লাখ টাকা লুট করে পালায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও এক হাজার ৬৫০ টাকা জব্দ করেছে র্যাব।
সম্পর্কিত খবর
মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় হেঁটে যাওয়া নারীর মৃত্যু
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার ত্রিবেদী
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ…
কোরিয়া ভিসা চাইছেন? ঢাকায় চালু হলো অত্যাধুনিক আবেদন কেন্দ্র

আরও পড়ুন

কেরানীগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার চুরি ও ডাকাতি মামলার ৩ আসামি
রাজধানীর কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (১৮ জুলাই) র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার একটি চুরি মামলার আসামি রানা বেপারীকে (৩০) খোলামোড়া বাজার এলাকা থেকে আটক করা হয়। গত বছরের ৫ ডিসেম্বর কবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে গ্রিল কেটে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। এতে নগদ ১২ লাখ টাকা এবং প্রায় ১৫.৫ ভরি স্বর্ণালংকার ছিল। পরে ১২ ডিসেম্বর এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
অপরদিকে, জয়পুরহাটের পাঁচবিবি থানার ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মো. মাসুদ (৪৮) ও মো. সুমন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবির ‘মণ্ডল জুয়েলার্স’-এ ৬-৭ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা নাইট গার্ডকে জিম্মি করে প্রায় ৩৫ ভরি সোনা, ১৫০ ভরি রুপা ও ৬ লাখ টাকা লুট করে পালায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও এক হাজার ৬৫০ টাকা জব্দ করেছে র্যাব।
সম্পর্কিত খবর
মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় হেঁটে যাওয়া নারীর…
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার…
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের…
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০…
কোরিয়া ভিসা চাইছেন? ঢাকায় চালু হলো অত্যাধুনিক আবেদন…