সরকারের পাঁচ মাস: জনসমর্থন ও রাষ্ট্র সংস্কারে সাফল্য দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১১:২৯ পিএম
সরকারের পাঁচ মাস: জনসমর্থন ও রাষ্ট্র সংস্কারে সাফল্য দাবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, গত পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং জনগণের আস্থা অর্জনে বহুমাত্রিক সাফল্য দেখিয়েছে। শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে, যা সরকারের প্রধান শক্তি। এছাড়া অপরাধ দমনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। শিশু রামিসা হত্যা মামলার রায় মাত্র ১৯ দিনে এবং মেহেরপুরের একটি শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসে নিশ্চিত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে গত এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

বক্তব্যের শুরুতে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফারহান ফাইয়াজসহ সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাম্প্রতিক আন্দোলনে ৪০০ নেতাকর্মী শহীদ হন।

সরকারের ১৫০ দিনের কাজের বিবরণ তুলে ধরে মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরত আনা, বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন ছিল তাদের অগ্রাধিকার। সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সরকার তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...