বসুন্ধরায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সাবেক পুলিশ সদস্য
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সেকান্দার আলী (৭২)।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা সেকান্দার আলী বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউরোপে বাংলাদেশি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি: স্পিকার
সৌদির তাইফে হুথি ড্রোনের ধ্বংসাবশেষে ইয়েমেনি নাগরিক নিহত
শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন
সুইমিংপুলে গভীর পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়মের মৃত্যু
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রেমের টানাপোড়েনে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, হাজারীবাগে মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র…