বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন করে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এসব কথা বলেন তিনি।
সালেহ শিবলী বলেন, গত সরকারের সময় উন্নয়নের যে গালগল্প করা হয়েছে, তার বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। বরং ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ব্যাপক অবনতি ঘটেছে। তিনি জানান, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে মিশে কাজ করছেন এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি মাসে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছেন। মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। বাজেট পাসের পর কোনো পণ্যের দাম না বাড়ায় জনজীবনে স্থিতিশীলতা বিরাজ করছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ সম্মেলনে: ইশরাক
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের বিতর্ক
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন করে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এসব কথা বলেন তিনি।
সালেহ শিবলী বলেন, গত সরকারের সময় উন্নয়নের যে গালগল্প করা হয়েছে, তার বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। বরং ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ব্যাপক অবনতি ঘটেছে। তিনি জানান, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে মিশে কাজ করছেন এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি মাসে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছেন। মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। বাজেট পাসের পর কোনো পণ্যের দাম না বাড়ায় জনজীবনে স্থিতিশীলতা বিরাজ করছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ…
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের…
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…