তিন বছরে আড়াই কোটি কৃষক পাবেন স্মার্ট কার্ড, সুযোগ মিলবে সহজে

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১:০৮ পিএম
তিন বছরে আড়াই কোটি কৃষক পাবেন স্মার্ট কার্ড, সুযোগ মিলবে সহজে

দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার কৃষকদের জন্য ডিজিটাল ডাটাবেস ও কার্ড সুবিধা চালু করেছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব তথ্য শেয়ার করেন।

মন্ত্রী জানান, গত বৃহস্পতিবার থেকে সারাদেশে অনলাইনে নিবন্ধন শুরু হওয়ার পর শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪৫ হাজার কৃষককে ইতিমধ্যেই কার্ড ইস্যু করা হয়েছে। এই প্রকল্পের প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নাম, পরিচয় ও অন্যান্য তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে, যার মাধ্যমে সরকারি ভর্তুকি, ঋণ, উন্নত বীজ ও সারের সুবিধা নির্ভুলভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো প্রকার ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে জটিলতায় পড়তে হতে পারে। এছাড়া মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হয়রানিমুক্ত পরিবেশে কাজ করতে এবং স্বজনপ্রীতি বা অনিয়ম পরিহার করে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহের নির্দেশ দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...