ঢাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৬৩

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১০:৩৭ এএম
ঢাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৬৩

রাজধানীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে সারা ঢাকায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জনকে আটক করা হয়। এরপর উত্তরায় ৬৪ জন, মতিঝিল ও তেজগাঁও বিভাগে ৫০ জন করে, গুলশান ও রমনা বিভাগে ৪৭ জন করে, ওয়ারীতে ৪৫ জন এবং লালবাগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ১৩ জন ও সিটিটিসি একজনকে আটক করেছে।

অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, চোরাই একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, অটোরিকশার ব্যাটারি এবং ধারালো অস্ত্র। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...