৩ বছরে আড়াই কোটি কৃষক পাবেন ডিজিটাল কার্ড, চলছে নিবন্ধন
দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে আগামী তিন বছরে আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কুশিয়াই ইউনিয়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, গত বৃহস্পতিবার থেকে সারা দেশে অনলাইনে কৃষক কার্ডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪৫ হাজার কৃষকের মধ্যে কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্ভুল ও হালনাগাদ ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা ভর্তুকি ও প্রণোদনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করবে।
মো. আমিন উর রশিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ যেন না থাকে। তিনি কৃষকদের সঠিক তথ্য প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে জটিলতা তৈরি হতে পারে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা ঢাকার
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই সর্বোচ্চ ১১৪
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে ৩ জন
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের জেল, জাল-ট্রলার…

আরও পড়ুন

৩ বছরে আড়াই কোটি কৃষক পাবেন ডিজিটাল কার্ড, চলছে নিবন্ধন
দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে আগামী তিন বছরে আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কুশিয়াই ইউনিয়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, গত বৃহস্পতিবার থেকে সারা দেশে অনলাইনে কৃষক কার্ডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪৫ হাজার কৃষকের মধ্যে কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্ভুল ও হালনাগাদ ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা ভর্তুকি ও প্রণোদনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করবে।
মো. আমিন উর রশিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ যেন না থাকে। তিনি কৃষকদের সঠিক তথ্য প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে জটিলতা তৈরি হতে পারে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা…
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই…
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে…
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের…