জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান: সেলিম উদ্দিনের প্রশংসা
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ রোধে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার রাজধানীর বসুন্ধরার মিনি স্টেডিয়ামে ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে।

এসময় তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংবিধান সংস্কারের অঙ্গীকারকে অবমূল্যায়ন করা হচ্ছে। গত চার মাসে ক্ষমতাসীনরা সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এই রাজনীতিবিদ আরও বলেন, মাদক ও অসৎ রাজনীতির ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান: সেলিম উদ্দিনের প্রশংসা
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ রোধে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার রাজধানীর বসুন্ধরার মিনি স্টেডিয়ামে ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে।

এসময় তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংবিধান সংস্কারের অঙ্গীকারকে অবমূল্যায়ন করা হচ্ছে। গত চার মাসে ক্ষমতাসীনরা সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এই রাজনীতিবিদ আরও বলেন, মাদক ও অসৎ রাজনীতির ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…