৩ বছরে আড়াই কোটি কৃষক পাবেন কার্ড: ডিজিটাল তথ্যভান্ডার গড়ছে সরকার

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ৪:২৩ এএম
৩ বছরে আড়াই কোটি কৃষক পাবেন কার্ড: ডিজিটাল তথ্যভান্ডার গড়ছে সরকার

দেশের কৃষকদের একটি সমন্বিত ও আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে সরকার অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতাভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, গত বৃহস্পতিবার থেকে সারাদেশে এই অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত সারাদেশে ৪৫ হাজার কৃষককে কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম বছরেই ৪৩ লাখ কৃষক এই সুবিধা পাবেন। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে, যা কৃষি ভর্তুকি, প্রণোদনা, উন্নতমানের বীজ-সার, কৃষিঋণ এবং কৃষিযন্ত্রের মতো সরকারি সুযোগ-সুবিধাগুলো স্বচ্ছ ও দ্রুততম সময়ে তাদের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।

নিবন্ধন প্রক্রিয়ায় কৃষকদের সঠিক তথ্য প্রদানের পরামর্শ দেন মন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তাদের কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ না রাখার কঠোর নির্দেশ প্রদান করেন এবং প্রকৃত কৃষকদের বাছাই করে সঠিকভাবে তাদের তথ্য সংগ্রহ নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...