প্রতারণায় অটোরিকশা চুরি: রাজধানীতে গ্রেফতার ২, উদ্ধার ৫ লাখ টাকার গাড়ি
রাজধানীর ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অটোরিকশার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

প্রতারণায় অটোরিকশা চুরি: রাজধানীতে গ্রেফতার ২, উদ্ধার ৫ লাখ টাকার গাড়ি
রাজধানীর ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অটোরিকশার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…