নাকের তিলেই ফাঁসি ৪৫ বছরের পলাতক মেজর মোজাফফরের, গ্রেফতার ডিবির
দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপন করে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ১৫ জুলাই গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরিচয় ও দেশ বদলে ছদ্মবেশে দীর্ঘদিন লুকিয়ে থাকলেও তার নাকের নিচের একটি জন্মগত তিলই শেষ পর্যন্ত তাকে শনাক্ত করতে সহায়তা করেছে। গোয়েন্দাদের দীর্ঘদিনের নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযানের সফলতা আসে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মেজর মোজাফফর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অভিযোগ রয়েছে, তিনিই প্রথম শনাক্ত করে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে গুলি চালান এবং ঘাতকদের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নাকের তিলেই ফাঁসি ৪৫ বছরের পলাতক মেজর মোজাফফরের, গ্রেফতার ডিবির
দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপন করে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ১৫ জুলাই গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরিচয় ও দেশ বদলে ছদ্মবেশে দীর্ঘদিন লুকিয়ে থাকলেও তার নাকের নিচের একটি জন্মগত তিলই শেষ পর্যন্ত তাকে শনাক্ত করতে সহায়তা করেছে। গোয়েন্দাদের দীর্ঘদিনের নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযানের সফলতা আসে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মেজর মোজাফফর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অভিযোগ রয়েছে, তিনিই প্রথম শনাক্ত করে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে গুলি চালান এবং ঘাতকদের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…