জুলাই বিপ্লবের ধারায় বিএনপি সরকার: দাবি মীর হেলালের

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৩:০৩ পিএম
জুলাই বিপ্লবের ধারায় বিএনপি সরকার: দাবি মীর হেলালের

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণের ভোটে এবং জুলাই গণঅভ্যুত্থানের রেশ ধরেই বর্তমান বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই বিপ্লবের চেতনা বুকে ধারণ করেই গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং বিএনপি সরকার সেই সনদের পূর্ণ বাস্তবায়নে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও জানান, সরকার ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে ব্যবসা করেন না।

এসময় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি শহীদ ও আহতদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...