দগ্ধদের খোঁজ নিতে চমেকে মেয়র শাহাদাত, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৮:৫৮ এএম
দগ্ধদের খোঁজ নিতে চমেকে মেয়র শাহাদাত, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

বোয়ালখালীর লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছেন নগর পিতা ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় চিকিৎসাধীন শ্রমিকদের শয্যাপাশে গিয়ে তাদের স্বজনদের সাথে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র। তিনি কর্তব্যরত চিকিৎসকদের দগ্ধদের যাতে সর্বোচ্চ সেবা ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদান করা হয়, সে বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন এবং তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখার অনুরোধ জানান।

এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক আখ্যা দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে। এর আগে বৃহস্পতিবার সকালে একই উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...