জিয়া হত্যায় জড়িত ৪৫ বছরের পলাতক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৬:৪৫ এএম
জিয়া হত্যায় জড়িত ৪৫ বছরের পলাতক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে, বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইএসপিআর জানিয়েছে, মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত নয়, তাই সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম ও আইএসপিআর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিদ্রোহী সেনা সদস্যরা তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। ওই ঘটনার পর থেকেই মামলার এজাহারনামাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন মোজাফফর হোসেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...