দুর্নীতি ও অপশাসন দূর করতে বদ্ধপরিকর সরকার: ইয়াসের খান

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৯:১৮ পিএম
দুর্নীতি ও অপশাসন দূর করতে বদ্ধপরিকর সরকার: ইয়াসের খান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে বিরাজমান অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে। তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার অনিয়ম-দুর্নীতি রোধ করে একটি সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এফডিসি মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি। শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে এই নির্বাচন নিয়ে নানা অনিয়ম হলেও বর্তমান সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সরকার চেয়েছে শিল্পরা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিক এবং যাকে খুশি তাকে নির্বাচিত করুক। তাই এবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়নি বলেও তিনি দাবি করেন।

নির্বাচন আটকে দিতে মামলা করার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার আইনের রক্ষক হিসেবে কারো আইনি অধিকার খর্ব করতে পারে না। তবে নিজেদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সেটা শিল্পীদেরই সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া এফডিসির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে জনগণের ট্যাক্সের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...