যাত্রাবাড়ীতে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৩৪ জন

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৯:০৬ পিএম
যাত্রাবাড়ীতে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৩৪ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় মো. মিলন (৪৫), মো. আরিফ শেখ (১৯), মো. ইমরান হোসেন হাওলাদার (৩০), মো. ইউসুফ মিয়া (৩০), মো. মোক্তার মিজি (৩৪), মো. ইয়াসিন রহমান ওরফে খোকন (৩৮), মো. হৃদয় (১৯), মো. রমজান (৩০), মো. আব্দুল্লাহ (২০), মো. সাকিব (২৪), মো. রবিউল (২৪), মো. শহিদুল ইসলাম (১৯), মো. সাগর (১৯), মো. শিপন (২৬), মো. সুজন মিয়া (৩১), আয়েশা (২৫), রমজান শেখ (১৯), মোছা. শাহনাজ (৪৫), মো. রেজাউল করিম (২৬), মো. ইব্রাহিম (২০), মো. অমিত ফরাজি ওরফে নাজিম (২৫), মো. জিসান (২০), মো. নাজির উদ্দিন (৪৫), মো. শরিফ (৪০), আব্দুল গফুর (৬৩), মো. আনোয়ার হোসেন (৪০), মো. ইদ্রিস আলী (৩৫), মো. শাহীন (৩৮), মো. মনির (৪০), মো. উজ্জ্বল (৩৫), ইমন (২৫), মো. পারভেজ (৩০), আশিকুর শেখ ওরফে অহিদুল এবং মো. ছিয়াদকে।

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে সাতজন নিয়মিত মামলার আসামি, তিনজন পুরাতন মামলায় ও দুইজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে অন্য ২২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...