স্কুল টয়লেটে অচেতন হয়ে আটকা পড়ল নিরব, দরজা ভাঙল ফায়ার সার্ভিস
রাজধানীর পোস্তগোলা এলাকায় একটি স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এই উদ্ধার কাজে সহায়তা করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে। জানা যায়, দুপুর ২টা ২৩ মিনিটে ওই এলাকার বাসিন্দা নিগার সুলতানা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে জানান, দীর্ঘক্ষণ ধরে স্কুলের বাথরুমের দরজা বন্ধ এবং ভেতরে থাকা ছাত্রটির কোনো সাড়া মিলছে না।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে নিরব বিশ্বাস নামের ওই ১৪ বছর বয়সী ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। জরুরি সেবা বিভাগের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

স্কুল টয়লেটে অচেতন হয়ে আটকা পড়ল নিরব, দরজা ভাঙল ফায়ার সার্ভিস
রাজধানীর পোস্তগোলা এলাকায় একটি স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এই উদ্ধার কাজে সহায়তা করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে। জানা যায়, দুপুর ২টা ২৩ মিনিটে ওই এলাকার বাসিন্দা নিগার সুলতানা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে জানান, দীর্ঘক্ষণ ধরে স্কুলের বাথরুমের দরজা বন্ধ এবং ভেতরে থাকা ছাত্রটির কোনো সাড়া মিলছে না।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে নিরব বিশ্বাস নামের ওই ১৪ বছর বয়সী ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। জরুরি সেবা বিভাগের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…