সচিব-উপসচিবদের গাড়ির ভাতা অপরিবর্তিত, কমছে না ৫০ হাজার টাকা

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৭:৫৫ পিএম
সচিব-উপসচিবদের গাড়ির ভাতা অপরিবর্তিত, কমছে না ৫০ হাজার টাকা

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর উদ্যোগ স্থগিত হয়েছে। এতে করে উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত সব সরকারি কর্মকর্তাই প্রতিমাসে আগের মতোই ৫০ হাজার টাকা করে ভাতা পাবেন।

গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে এই ব্যয় ২৫ হাজার টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। অর্থ বিভাগের ওই চিঠিতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনা এবং সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার কথা উল্লেখ করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জানিয়েছেন, বিষয়টি সম্ভবত আগের অবস্থায়ই বহাল থাকছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত চিঠিটি তারা পাননি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি বুঝিয়ে উত্থাপন করায় খরচ কমানোর সিদ্ধান্তটি আর এগোচ্ছে না। এর ফলে আগের চিঠিটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, উপসচিব থেকে শুরু করে সরকারের সিনিয়র সচিভ পর্যন্ত যারা গাড়ি সুবিধা পান, তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পান। এর পাশাপাশি তারা মাসিক ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ভাতা এবং বার্ষিক ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও ভোগ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...